প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার
মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি, টাংগাইল
টাঙ্গাইলের কালিহাতীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় কালিহাতী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন নিয়মিত মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করে। এছাড়া ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে মাদক সেবনরত অবস্থায় আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।পুলিশ জানায় গ্রেফতারকৃত পাঁচজনকেই আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv